নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এই সংশোধনী থেকে না সরে আসার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ মঙ্গলবার দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ অনুরোধ জানানো হয়। এনসিপির আশঙ্কা, বিএনপির চাপে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার তাদের এই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ থেকে সরে যেতে পারে।
চিঠিতে বলা হয়, জোটের শরিক ছোট দলগুলোকে বড় দলের প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়ার কারণে ভোটাররা বিভ্রান্ত হন এবং প্রকৃত বহুদলীয় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়।
দলটি কমিশনের গৃহীত সংশোধনী গেজেট আকারে প্রকাশ ও বিএনপির চাপমুক্ত থেকে সিদ্ধান্ত বজায় রাখার লিখিত নিশ্চয়তা চেয়েছে।
স্টাফ রিপোর্টার 













