জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ‘কাঁচি’ ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসব রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।
স্টাফ রিপোর্টার 












