০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে এবং গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ সোমবার বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁকে দলে স্বাগত জানানো হয়।

বিএনপিতে যোগ দিতে পেরে গর্ব প্রকাশ করে রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপি দুবার ফ্যাসিবাদী সরকার থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে।’ জিয়াউর রহমানকে তিনি তাঁর আদর্শ বলেও উল্লেখ করেন। নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে বিএনপির বর্তমান নেতৃত্ব সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়ে বলেন, গণতান্ত্রিক সংস্কার ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে তাঁর মতো মেধাবী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী জাতীয় নির্বাচনে হবিগঞ্জ–১ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়তে আগ্রহী রেজা কিবরিয়া। বিএনপির ঘোষিত ২৩৭ আসনের তালিকায় ওই আসনটি আগে থেকেই খালি রাখা হয়েছিল।

২০১৮ সালে তিনি একই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তাঁর রাজনৈতিক পথচলায় গণফোরাম ও গণ অধিকার পরিষদে দায়িত্ব পালন ও দলীয় বিভাজনের অভিজ্ঞতার পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে ফিরলেন।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

আপডেট সময় : ০১:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫