বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এক প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১১.০০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। তিনি টিআরসি নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত অফিসার ও ফোর্সদের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে টিআরসি নিয়োগ পরীক্ষার আওতায় প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
স্টাফ রিপোর্টার 









