০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক পাচ্ছেন আবু আলী সাজ্জাদ হোসাইন

এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক’ পাচ্ছেন সুনামগঞ্জের কৃতি সন্তান বরেণ্য লেখক, সাংবাদিক ও প্রতিতযশা আইনজীবী এডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভায় এই সম্মাননা প্রদান করা হবে। লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

১৯৪৭ সালের ২৯ অক্টোবর জন্মগ্রহণকারী আবু আলী সাজ্জাদ হোসাইন দীর্ঘদিন ধরে আইন পেশা, সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত। তিনি সুনামগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন এবং জেলার সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে প্রতিবছর একজন গুণীজনকে এ সম্মাননা প্রদান করা হয়।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক পাচ্ছেন আবু আলী সাজ্জাদ হোসাইন

আপডেট সময় : ০৯:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬