শীতকাল ঘনিয়ে আসছে। শীত অনেকের জন্য আনন্দের সময় হলেও দরিদ্র, এতিম ও অসহায় মানুষের জন্য এটি হয়ে ওঠে কষ্টের মৌসুম। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সুনামগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক ও আমরা ফাউন্ডেশন এবারও শীতার্তদের সহায়তায় লেপ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
সংগঠনের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে ৫’-৭’ সাইজের বেশ কিছু লেপ বিতরণ করা হবে। প্রতিটি উন্নতমানের কাভারসহ লেপ তৈরিতে খরচ হবে প্রায় ২,০০০ টাকা।
সংগঠনদ্বয়ের মুখপাত্র মো. জাকারিয়া জামান বলেন, “শীতবস্ত্রের অভাবে অনেক অসহায় মানুষ কঠিন সময় পার করেন। আমরা চাই, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজেদের সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান। বিগত দিনের মতো এই উদ্যোগের মাধ্যমে কিছু মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটাতে পারব।”
এই প্রেক্ষিতে অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক এর সভাপতি ও সুনামগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব বাবলী, “দরিদ্র, এতিম ও অসহায় শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে উদাত্ত আহবান জানান।“
আগ্রহীরা আর্থিক সহায়তা পাঠানোর তথ্য অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক (https://www.facebook.com/amrafdn/) ও আমরা ফাউন্ডেশন (https://www.facebook.com/OrphanWelfareNetwork/) এর ফেইসবুক পেইজে পাবেন।
স্টাফ রিপোর্টার 












