দুর্যোগের পর জরুরি সেবা পৌঁছাতে দেরি হতে পারে—বিশেষ করে প্রথম ৭২ ঘণ্টা। তাই অন্তত তিনদিন থেকে প্রয়োজনে দুই সপ্তাহ পর্যন্ত স্বনির্ভর থাকতে ঘর, কর্মস্থল ও গাড়িতে জরুরি কিট রাখতে বলেছে যুক্তরাষ্ট্রের ফেমা (FEMA)।
কিটে যা রাখবেন:
১) পানি ও খাবার
-
প্রতিজনের জন্য প্রতিদিন কমপক্ষে ২ লিটার পানি।
-
৭২ ঘণ্টা থেকে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণযোগ্য, রান্না ছাড়াই খাওয়া যায় এমন খাদ্য।
-
শিশু ও বিশেষ খাদ্য প্রয়োজনীয় ব্যক্তিদের জন্য বাড়তি খাবার।
২) যোগাযোগ ও আলো
-
টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, ব্যাটারিচালিত/হ্যান্ড-ক্র্যাঙ্ক রেডিও।
-
সংকেত দেওয়ার জন্য একটি বাঁশি।
-
প্রথম ২৪ ঘণ্টায় ভয়েস কলের বদলে টেক্সট বা ইমেইল ব্যবহার করা উত্তম।
-
দূরে থাকা একজন আত্মীয়কে জরুরি যোগাযোগব্যক্তি হিসেবে নির্ধারণ করা।
৩) প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য জিনিস
-
ফার্স্ট এইড কিট, অগ্নিনির্বাপক যন্ত্র।
-
ওষুধ, অতিরিক্ত চশমা, শিশুদের প্রয়োজনীয় সামগ্রী, স্যানিটেশন আইটেম।
-
গ্যাস–পানির ভালভ বন্ধ করতে অ্যাডজাস্টেবল রেঞ্চ।
-
কিছু নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথির কপি।
-
গরম পোশাক, কম্বল/স্লিপিং ব্যাগ এবং শক্ত তলা জুতো।
ফেমা বলেছে, দুর্যোগ পরিস্থিতিতে প্রস্তুতি থাকলে জীবন বাঁচানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়।
স্টাফ রিপোর্টার 












