গত ২৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকার বাসিন্দা সিনএনজি চালক সজল গোপ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জয়কলস এলাকায় আরো দুজন যাত্রীসহ মারা যান। সজল মৃত্যুকালে স্ত্রী দিপালী, ৭ম শ্রেনী পড়ুয়া মেয়ে সূচনা গোপ এবং ৪র্থ শ্রেনী পড়ুয়া ছেলে সনাতন গোপকে রেখে যান! তাঁর আয়েই ভাড়া বাড়িতে চলত তাদের ৪ জনের সংসার!
২৮ অক্টোবর, ২০২৫ তারিখ সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক” এই পরিবারের হাতে কিছু খাবার দেয়া হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সজলের এতিম দুইটি সন্তানের লেখাপড়া যাতে চালু থাকে সে বিষয়ে সহযোগিতা করা হবে জানানো হয়। প্রতিবেশী নারী উদ্যোক্তা তৃষ্ণা আকতার রুশনা সজলের বিধবা স্ত্রী দীপালিকে সেলাই কাজ শেখাবেন যাতে তিনি সাবলম্বী হয়ে উঠতে পারেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর সহকারী পাবলিক প্রসিকিউটর এবং অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক এর সভাপতি এডভোকেট জয়শ্রী দেব বাবলী বিধবা দীপালি ও পিতৃহীন এতিম শিশুদের খোজ নেন এবং খাদ্য সামগ্রী তুলে দেন।
সহায়তা প্রদানের অনাড়ম্বর অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়ন করেছেন অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জামান।
স্টাফ রিপোর্টার 










