০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা: অগ্রগতির আশা, তবে চূড়ান্ত সমাধান নয়

রয়টার্স, রোমঃ  গতকাল (২৩ মে) ইরান ও যুক্তরাষ্ট্র রোমে পঞ্চম দফার পারমাণবিক আলোচনা শেষ করেছে। ওমানের মধ্যস্থতায় কিছুটা অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি বলে জানিয়েছে উভয় পক্ষ।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “আমরা একটি পেশাদার পর্যায়ের আলোচনা শেষ করেছি। এখন একটি যুক্তিযুক্ত পথে রয়েছি – এটাই অগ্রগতির ইঙ্গিত।”

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরাসরি ও পরোক্ষ আলোচনায় “গঠনমূলক অগ্রগতি” হয়েছে, তবে এখনও কাজ বাকি। দুই পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে।

মূল জটিলতা uranium enrichment (ইউরেনিয়াম পরিশোধন) নিয়ে। ইরান বলে, “শূন্য পারমাণবিক অস্ত্র = চুক্তি সম্ভব। শূন্য পরিশোধন = চুক্তি অসম্ভব।” অন্যদিকে, যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে পরিশোধন বন্ধ করুক।

ইরান বলছে, সীমিত পরিশোধনে তারা রাজি, তবে যুক্তরাষ্ট্রকে কঠিন গ্যারান্টি দিতে হবে যেন ভবিষ্যতে চুক্তি ভাঙা না হয়। ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাতিল করে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

এদিকে, ইসরায়েল এই আলোচনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গুজব ছড়িয়েছে। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে যুক্তরাষ্ট্রকে দায় নিতে হবে।

চলমান আলোচনায় গতি এলেও চুক্তিতে পৌঁছাতে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা: অগ্রগতির আশা, তবে চূড়ান্ত সমাধান নয়

আপডেট সময় : ০৮:০০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫