লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের পর বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রাইভেট জেটটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় সেনাপ্রধানসহ আরও চার লিবীয় কর্মকর্তা ও তিনজন ক্রু নিহত হন।
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা ঘটনাটিকে জাতির জন্য ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন। তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে কোনো নাশকতার প্রমাণ মেলেনি; প্রযুক্তিগত ত্রুটিই সম্ভাব্য কারণ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস।
স্টাফ রিপোর্টার 








