০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির, না মানলে বড় কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ না মানলে বড় কর্মসূচির মাধ্যমে ওই তিন উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।

নাসীরুদ্দীন বলেন, “ওয়াহিদউদ্দিন ভাই শিক্ষাখাত, সালেহউদ্দিন ভাই আর্থিক খাত, আর আসিফ নজরুল আইন মন্ত্রণালয় ধ্বংস করছেন।” তিনি আরও বলেন, “গণ–অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সরকারে থেকে এই উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করছেন।”

এনসিপি নেতা স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন না করার দাবি জানান এবং বলেন, বর্তমান ইসির অধীনে তারা নির্বাচনে যাবে না। সমাবেশে ইসির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এনসিপির নেতা–কর্মীরা।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির, না মানলে বড় কর্মসূচির হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫