০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে পুলিস লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত প্যারেডে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম।

পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করে প্যারেডের মানে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত প্যারেডের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনা দেন। প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ।

প্যারেড শেষে পুলিশ সুপার জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসারদের ব্যবহৃত যানবাহন পরিদর্শন করে রক্ষণাবেক্ষণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

সুনামগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫