১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস–২০২৫ উদযাপন

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটির সূচনা হয় প্রত্যুষে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তীতে তাহিরপুর উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়াও শারীরিক কসরত ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক পরিবেশনার আয়োজন করা হয়।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস–২০২৫ উদযাপন

আপডেট সময় : ১২:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫