১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসনের উদ্যোগে সদর হাসপাতালের শিশুরোগ ওয়ার্ডে অসহায় ও দরিদ্র শীতার্ত রোগীদের মধ্যে কম্বল বিতরণ

গত ৩০ নভেম্বর ২০২৫ সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর হাসপাতালের শিশুরোগ ওয়ার্ডে গভীর রাতে অসহায় ও দরিদ্র শীতার্ত রোগী এবং তাঁদের অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সার্বিক নির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, উপপরিচালক (স্থানীয় সরকার) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয়। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

শীতের প্রভাব মোকাবিলায় জেলার কোনো অসহায় মানুষ যেন শীতবস্ত্রের অভাবে কষ্ট না পায়—এ লক্ষ্যেই জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের এসব মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

জেলা প্রশাসনের উদ্যোগে সদর হাসপাতালের শিশুরোগ ওয়ার্ডে অসহায় ও দরিদ্র শীতার্ত রোগীদের মধ্যে কম্বল বিতরণ

আপডেট সময় : ০৯:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫