০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নতুন নেতৃত্বে পেলো ঐতিহ্যবাহী সংগঠনটি

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

সুনামগঞ্জের শিল্পনগরী হিসেবে পরিচিত ছাতকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোটগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সংগঠনটির বহুল প্রত্যাশিত এই নির্বাচন।

১২টি পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজি মো. আবুল হাসান (চাকা), যিনি পেয়েছেন ৭৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন আবদুল হাই কালা মিয়া (কাপ-পিরিচ)।

অন্যান্য বিজয়ীরা হলেন—

  • সহসভাপতি: হাজি মো. আরিছ উদ্দিন (গোলাপ ফুল) – ৯৪ ভোট

  • কোষাধ্যক্ষ: হাজি মো. বাবুল মিয়া (তালা চাবি) – ৮৫ ভোট

  • প্রচার সম্পাদক: আদনান হোসেন মিজান (মই) – ৭৫ ভোট

  • দপ্তর সম্পাদক: মো. আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) – ৭৮ ভোট

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন — মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (বই) – ৯১ ভোট, হাজি বদরুল আলম (ফুটবল) – ৮৭ ভোট,  এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) – ৮৯ ভোট ও মো. শুক্কুর উল্লাহ (রিকশা) – ৮৬ ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আজাদ জানান, সমিতির মোট ১৩২ সদস্যের মধ্যে ১১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ব্যবসায়ী মহলে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পাওয়া গেছে। নতুন নেতৃত্ব ছাতকের পাথর ব্যবসাকে আরও এগিয়ে নেবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ছবি কৃতজ্ঞতাঃ সমকাল

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

নতুন নেতৃত্বে পেলো ঐতিহ্যবাহী সংগঠনটি

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

আপডেট সময় : ১২:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫