সুনামগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে বদলি হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ লাইন্স মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী এসপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা তার কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব ও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অবদানকে স্মরণ করেন। বক্তারা তার নতুন পদে আরও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার ইলত্যুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, তাপস রঞ্জন ঘোষ, জাকির হোসাইনসহ জেলার বিভিন্ন সার্কেলের এএসপি, থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 










