০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরত পাঠানোর বাংলাদেশের চিঠি পর্যালোচনা করছে ভারত – রণধীর জয়সোওয়াল

রণধীর জয়সোওয়াল

বাংলাদেশের পাঠানো চিঠিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ পর্যালোচনা করছে ভারত। আজ নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল জানান, অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ।

এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, নোট ভারবালের মাধ্যমে পাঠানো চিঠির কোনো জবাব এখনো আসেনি এবং দ্রুত উত্তর পাওয়ার আশা করাও ঠিক হবে না।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে যান। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশ তৃতীয়বারের মতো তাঁকে হস্তান্তরের অনুরোধ জানায়। ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব না এলেও তারা বলছে, বাংলাদেশের জনগণের কল্যাণে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

হাসিনাকে ফেরত পাঠানোর বাংলাদেশের চিঠি পর্যালোচনা করছে ভারত – রণধীর জয়সোওয়াল

আপডেট সময় : ০৯:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫