০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক দল প্রেরন করবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে।

এ উপলক্ষে ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩টায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা মিশনের উদ্দেশ্য, কাঠামো ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা জানান, ১১ জন বিশ্লেষকসহ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মূল দলটি ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় পৌঁছেছে। মিশনের আওতায় মোট প্রায় ২০০ জন পর্যবেক্ষক কাজ করবেন।

আগামী ১৭ জানুয়ারি ২০২৬ থেকে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে, যারা নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করে নিয়মিতভাবে মূল দলের কাছে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া নির্বাচনকালীন ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল সংকলন পর্যবেক্ষণের জন্য নির্বাচনের কয়েক দিন আগে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও স্বল্পমেয়াদি পর্যবেক্ষক হিসেবে এ মিশনে অংশ নেবেন।

তারা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট ও স্বীকৃত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই মিশনটি সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। প্রাথমিক প্রতিবেদনটি মিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে উপস্থাপন করবে। প্রতিবেদনে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে এবং সেটিও মিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনকে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

ইউরোপীয় ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক দল প্রেরন করবে

আপডেট সময় : ০২:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬