০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন থেকে সরে দাড়ালেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

জামায়াত জোট নিয়ে ভিন্নমত, নির্বাচনে যাচ্ছেন না সামান্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে সামান্তা জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে ভিন্নমত রয়েছে এবং তিনি এ সিদ্ধান্তকে সঠিক মনে করেন না। নৈতিক কারণে এনসিপি–জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচন করা বা জামায়াতের কোনো সাংগঠনিক কিংবা আর্থিক সহায়তা নেওয়া তার কাছে গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

তবে আপাতত তিনি এনসিপি থেকে পদত্যাগ করছেন না বলে জানান। সামান্তা বলেন, এই জোট গঠন এনসিপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এবং এর ফলাফলই ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করবে।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

নির্বাচন থেকে সরে দাড়ালেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

আপডেট সময় : ০৯:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫