মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আজাদ খান ভাসানী দলটির সঙ্গে ‘আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের’ ঘোষণা দিয়েছেন। রোববার দিবাগত রাতে ফেসবুক পোস্টে তিনি জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ার ক্ষেত্রে এনসিপির প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
আজাদ খান ভাসানী বলেন, মাওলানা ভাসানীর গণমানুষনির্ভর ও বৈষম্যবিরোধী রাজনীতির আদর্শ থেকেই তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তবে বাস্তব অভিজ্ঞতায় গণমানুষের প্রতি দরদ, ত্যাগ ও ঐতিহাসিক দায়বদ্ধতার ঘাটতি তিনি অনুভব করেছেন। তাই মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থান ও ভাসানীর আদর্শের প্রতি অবিচল থাকতেই তিনি দল ছাড়ছেন।
এনসিপির সঙ্গে পথচলায় কারও কষ্ট হয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি দলটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
স্টাফ রিপোর্টার 









