০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক সংকটে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছাড়লেন ফ্র্যাঞ্চাইজির মালিক আবদুল কাইয়ুম

বিপিএল শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক আবদুল কাইয়ুম মালিকানা ছেড়ে দেওয়ার কথা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নিয়ম অনুযায়ী এখন ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব বিসিবিই নিতে পারে। ইতিমধ্যে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছে। দলের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে।

ফ্র্যাঞ্চাইজিটি ব্যাংক গ্যারান্টি ও নির্ধারিত অগ্রিম পারিশ্রমিক দিতে ব্যর্থ হওয়ায় বিদেশি ক্রিকেটাররাও দলে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিপিএল শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে এমন সিদ্ধান্তে টুর্নামেন্ট ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

আর্থিক সংকটে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছাড়লেন ফ্র্যাঞ্চাইজির মালিক আবদুল কাইয়ুম

আপডেট সময় : ০৪:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫