মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫৭৫ রানের জবাবে ৬ উইকেটে ৩৮১ রান করেছে ক্যারিবীয়রা। এখনো তারা ১৯৪ রানে পিছিয়ে।
দলের লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন কাভেম হজ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে দিন শেষ করেছেন অপরাজিত ১০৯ রানে। তাঁর সঙ্গে ১২ রানে অপরাজিত আছেন অ্যান্ডারসন ফিলিপ। ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনে যোগ করে ২৭১ রান, হারায় ৬ উইকেট।
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও এজাজ প্যাটেল নেন ২টি করে উইকেট। এর আগে ডেভন কনওয়ের ২২৭ রানে ভর করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তোলে ৫৭৫ রান। তিন টেস্টের সিরিজে বর্তমানে ১–০ তে এগিয়ে আছে স্বাগতিকরা।
ছবিঃ এএফপি
স্টাফ রিপোর্টার 









