আজ দুবাইতে অনুষ্ঠিত বি গ্রুপের খেলায় বাংলাদেশ অনুর্ধ ১৯ দল শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দলকে ৩৯ রানের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমি-ফাইনালে উঠছে।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও মাত্র ২২৫ রানে গুটিয়ে যায়, জাওয়াদ আবরার ৩৬ বলে ৪৯ রান করেন। কাভিজা গামাগে ৩৮ রানে ৪ উইকেট নেন।
জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলংকান ব্যাটাররা উইকেটে থিতু হতে পারেননি। সবকটি উইকেট হারিয়ে তারা মাত্র ১৮৬ রান করতে সমর্থ হয়। বাংলাদেশের পক্ষে শাহরিয়ার ও ইমন ৩টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ম্যান অব দ্যা ম্যাছ নির্বাচিত হোন।
১৯ তারিখ শুক্রবার বাংলাদেশ পাকিস্তানের সাথে এবং শ্রীলংকা ভারতের সাথে সেমি-ফাইনালে মুখোমুখি হবে। সেমি-ফাইনালের বিজয়ী দুটি দল ২১ তারিখ ফাইনাল খেলবে।
স্টাফ রিপোর্টার 









