০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের গৌরবজনক সাফল্য

৫৫তম মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কুচকাওয়াজ এবং শারীরিক কসরত ও শরীরচর্চা প্রদর্শনীতে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস গাইড দল অসাধারণ সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুচকাওয়াজ এবং শারীরিক কসরত ও শরীরচর্চা—এই দুই বিভাগেই প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়টির গার্লস গাইড দল। তাদের সুশৃঙ্খল পরিবেশনা, নিখুঁত শারীরিক সক্ষমতা ও দলগত সমন্বয় উপস্থিত দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।

জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের মূল কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের গৌরবজনক সাফল্য

আপডেট সময় : ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫