০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সৌরভ তালুকদার (২০)। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন পুরাতন পৈন্দা গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের এসআই মো. আব্দুল বাতেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশিতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত সৌরভ তালুকদারের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫