এসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ব্রিজবেনের গ্যাবায় দ্বিতীয় ইনিংসে সফররত ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সমর্থ হয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে তারা এখনো অস্ট্রেলিয়ার থেকে ৪৩ রান পিছিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক, নেজের ও বোলান্ড ২টি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড – ৩৩৪/১০ এবং ১৩৪/৬
অস্ট্রেলিয়া – ৫১১/১০
ছবিঃ ইএসপিএনক্রিকইনফো
স্টাফ রিপোর্টার 









