ল্যাথাম (১৪৫) আর জাদেজার (১৭৬) জোড়া শতকের পর চথুর্থ দিনে ৪৬৬/৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কেমা রোজ ৫টি, নবাগত শিল্ড দুইটি এবং সেইলস ১টি উইকেট লাভ করেন।
৫৩১ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মিডল অর্ডারের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম দিন পর্যন্ত ৬ উইকেটে ৪৫৭ রান করে। যার ফলে ম্যাচটি ড্র হয়। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ ১৪০ করেন এবং গ্রেভিস ২০২ রানে অপরাজিত ছিলেন। ডাফি ৩টি এবং ব্রেইসওেল, ফ্লুকস ও হেনরি ১টি করে উইকেট লাফ করেন।
৩৫ রানের দুই উইকেট এবং অপরাজিত ২০২ রানের সুবাদে জস্টিন গ্রেভিস ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন।
স্কোরঃ
নিউজিল্যান্ড – ২৩১/১০ ও ৪৬৬/৮
ওয়েস্ট ইন্ডিজ – ১৬৭/১০ ও ৪৫৭/৬
স্টাফ রিপোর্টার 









