০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পারফরম্যান্সের পুরস্কার: বিপিএল নিলামে কোটি টাকার নাঈম

১২ বছর পর অনুষ্ঠিত বিপিএল নিলামে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সবার নজর কাড়লেন মোহাম্মদ নাঈম। ক্যাটাগরি ‘এ’-তে ৫০ লাখ টাকার ভিত্তিমূল্যে থাকা এই ওপেনারকে চার দলের টানাটানির পর ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় চট্টগ্রাম রয়্যালস—যা এবারের নিলামে সর্বোচ্চ বাংলাদেশি মূল্য।

জাতীয় লিগে ম্যাচ শেষে বাসে ফেরার পথে নিজের দাম শোনেন নাঈম। তিনি বলেন, ‘বেশি আশা করিনি, তবে গত মৌসুমের পারফরম্যান্সের ফল পেয়েছি। খুব খুশি।’ গত আসরে ৫১১ রান করেছিলেন তিনি।

একই ক্যাটাগরিতে লিটন দাস যান রংপুর রাইডার্সে ৭০ লাখ টাকায়। ‘বি’ ক্যাটাগরিতে তৌহিদ হৃদয়কে পেতে রাইডার্স ব্যয় করে ৯২ লাখ—স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

নতুনদের মধ্যেও চমক ছিল। রাইজিং স্টারস এশিয়া কাপে আলো ছড়ানো হাবিবুর রহমান সোহানকে ৫০ লাখে নেয় নোয়াখালী এক্সপ্রেস, আর আব্দুল গাফফার সাকলাইনকে ৪৪ লাখে কিনে রাজশাহী ওয়ারিয়র্স।

অভিজ্ঞদের মধ্যে পরের ডাক থেকে দলে পান মুশফিকুর রহিম (রাজশাহী) ও মাহমুদউল্লাহ (রংপুর)। বিদেশিদের ক্ষেত্রেও দলগুলো ছিল সংযত—প্রতি দল মাত্র দু’জন করে খেলোয়াড় নিয়েছে। শ্রীলঙ্কার দাসুন শানাকা সর্বোচ্চ ৫৫ হাজার ডলারে যোগ দেন ঢাকা ক্যাপিটালসে।

১২ বছর পর নিলাম পদ্ধতির প্রত্যাবর্তনে বিপিএল আবারও আলোচনায়, আর সেই আলোচনার কেন্দ্রেই সবচেয়ে উজ্জ্বল নাম—মোহাম্মদ নাঈম।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

পারফরম্যান্সের পুরস্কার: বিপিএল নিলামে কোটি টাকার নাঈম

আপডেট সময় : ০১:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫