০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা

সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী এসপি তোফায়েল আহাম্মেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ওসি–দের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত এসপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন ও জনসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে নতুন এসপি কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সুনামগঞ্জে যোগদানের আগে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রংপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ১১:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫