আসন্ন বিপিএল নিলামের আগে ঘোষিত তালিকা থেকে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ ৮ ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে বিসিবি।
বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সম্ভাব্য দুর্নীতিসংক্রান্ত বিষয়গুলো ইন্টেগ্রিটি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের পরামর্শ অনুযায়ী লিগের সুরক্ষা জোরদার রাখতে কিছু খেলোয়াড়কে এবারের বিপিএলে অংশগ্রহণের আমন্ত্রণ দেওয়া হয়নি।
ফিক্সিং সন্দেহের গুঞ্জনের মধ্যেই ক্রিকেটারদের বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজয় ও সৈকত আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার 










