চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম অনুষ্ঠিত আয়ারল্যান্ডের সাথে প্রথম টি-২০তে বাংলাদেশ রানে হেরেছে।
টসে হেরে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড। ২০ ওভার শেষে ৪ উয়াইকেট হারিয়ে তারা ১৮১ রান করে। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান ৬৯ রান করেন হেরি টেক্টর। বাংলাদেশের পক্ষে দুই উইকেট নেন তানজিম সাকিব, ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ১৪২ রান করতে সমর্থ হয়। সর্বোচ ৮৩ রানের অপরাজিত ইংনিংস খেলেন তৌহিদ হৃদয়। আয়ারল্যান্ডের মেথিউ হামফ্রে ৪টি, ব্যারি ম্যাকার্থি ৩টি ও মার্ক আদের ২টি করে উইকেট নেন।
টি-২০ সিরিজের বাকি দুইটি ম্যাচ ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার 









