অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার গয়না উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়।
কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত সেপ্টেম্বরে লকার দুটো জব্দ করা হয়েছিল। এনবিআর জানায়, উদ্ধার করা সোনার পরিমাণ আয়কর রিটার্নের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
এর আগে পূবালী ব্যাংকের আরেকটি লকার ও দুই ব্যাংক হিসাবও জব্দ করা হয়, যেখানে ১২ লাখ টাকার এফডিআর ও ৪৪ লাখ টাকা পাওয়া গেছে।
কর ফাঁকি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে এনবিআর ও দুদকের তদন্ত চলছে। জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
স্টাফ রিপোর্টার 










