মিরপুরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষনা করে। সাদমান ৭৮, জয় ৬০ রান করেন। মমিনুল ৮৭ রান করে আউট হলে বাংলাদেশ ইনিংস ঘোষনা করে। মুশফিক ৫৩ রানের অপরাজিত ছিলেন।
জবাবে আয়ারল্যান্ড ৫০৯ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে। জিততে শেষ দিনে তাদের আরও ৩৩৩ রান প্রয়োজন, হাতে আছে মাত্র ৪ উইকেট। তাইজুল ৩টি, মুরাদ ২টি এবং পেসার খালেদ ১টি উইকেট লাভ করেন।
১ম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ রানে অলআউট হয়। মুশফিক ও লিটন সেঞ্চুরি করেন। আয়ারল্যান্ডের এন্ডি ম্যাক ব্রায়ান ৬টি, হাম্ফ্রে ও হোয়ে ২টি করে উইকেট লাভ করেন।
ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড সব কটি উইকেট হারিয়ে ২৬৫ রান করতে সমর্থ হয়! টাকার সর্বোচ্চ ৭৫ রান করেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ৪টি, মুরাদ ২টি ও খালিদ ২টি করে এবং মিরাজ ও ইবাদত ১টি করে উইকেট লাভ করেন।
স্টাফ রিপোর্টার 










