১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির অধিভুক্ত ৭ কলেজ একত্রিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজকে একত্রিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ইউজিসি প্রস্তুত করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া, যা নিয়ে পাঁচ হাজারের বেশি মতামত সংগ্রহ করা হয়েছে এবং তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অন্তর্বর্তীকালীন প্রশাসকের মাধ্যমে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ক্লাস শুরু হবে ২৩ নভেম্বর।
মন্ত্রণালয় বলছে, উচ্চশিক্ষার মানোন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

ঢাবির অধিভুক্ত ৭ কলেজ একত্রিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫