পটুয়াখালী জেলা কারাগারে বন্দী অবস্থায় জাফর হাওলাদার (৫৫) নামে সদর উপজেলার বড়বিঘাই ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক নেতা মারা গেছেন। সোমবার বেলা দুইটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান।
গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। ২০২২ সালের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় চলতি বছরের ১০ জুলাই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়, যদিও মামলার এজাহারে তাঁর নাম ছিল না।
কারা ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার সময় তাঁর তীব্র শ্বাসকষ্ট ছিল। পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাঁর অসুস্থতার বিষয়ে তারা কিছু জানতেন না। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ রিপোর্টার 









