০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর। তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা শুক্রবার রাতভর উপাচার্য, উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনারদের প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। উপাচার্য ১৭ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা দিলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে আজ শনিবার রাত ৯টা পর্যন্ত আল্টিমেটাম দেন।

নতুন তারিখকে কেন্দ্র করে শীতকালীন ছুটি পিছিয়ে দেওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে। রাত ৪টা পর্যন্ত আলোচনা চললেও প্রশাসন সিদ্ধান্তে অনড় থাকে। শিক্ষার্থীরা দুই দফা দাবি জানায়—১২ ডিসেম্বরের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা ও শীতকালীন ছুটি বিলম্বের সিদ্ধান্ত প্রত্যাহার।

উপাচার্য বলেন, ১৪ ও ১৬ ডিসেম্বরের জাতীয় দিবস বিবেচনায় ১৭ ডিসেম্বরের নির্বাচন নিরাপত্তা ও বিতর্কমুক্ত হবে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, টানা ছুটির কারণে অধিকাংশই ক্যাম্পাসে থাকবে না, ফলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর। তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় : ০১:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫