সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত ১ম টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড এর ১ম ইনিংস ২৮৬ রান সংগ্রহ করে! আয়ারল্যান্ড এর পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন স্টার্লিং। মেহেদি হাসান ৩ টি এবং হসান মাহমুদ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদ দুইটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংস ৯ উইকেটে ৫৮৭ রান করে ঘোষনা করে। বাংলাদেশের পক্ষে জয় ১৭১ এবং অধিনায়ক শান্ত ১০০ রান করেন। জবাবে সবকটি উইকেট হারিয়ে আয়ারল্যান্ড ২৫৪ রান সংগ্রহ করতে সমর্থ হয়। আয়ারল্যান্ড এর পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ম্যাকব্রাইন। অভিষিক্ত হাসান মুরাদ ১০৭ রানের ৬ উইকেট লাভ করেন। ফলে বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয় লাভ করে। মাহমুদুল হাসান জয় ম্যান অফ দ্যা ম্যাচ হোন।
উল্লেখ্য, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ। প্রথম সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছিল।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেস ও ক্রেগ ইয়ং।
স্টাফ রিপোর্টার 









