০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবির পাঁচ গবেষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ শিক্ষক পেয়েছেন ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৫’।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘গবেষণা ও উদ্ভাবন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে শাবিপ্রবির রিসার্চ সেন্টার।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন—

  • ফিজিক্যাল সায়েন্সেস অনুষদ থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার,

  • সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী,

  • ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান,

  • এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক স্বপন কুমার সরকার,

  • এবং এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ থেকে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “আমরা গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সিনিয়র ও জুনিয়র গবেষকদের সমন্বয়ের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ ও উদ্ভাবনের দিক দিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

শাবিপ্রবির পাঁচ গবেষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান

আপডেট সময় : ০৯:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫