সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম তার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। হাসান এর আগে জাতীয় দলে শুধুমাত্র টি–টোয়েন্টি খেলেছেন, তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দারুণ ধারাবাহিক পারফরমার। ৩৯ ম্যাচে ১৬৫ উইকেট নেওয়া এই তরুণ ছিলেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য।
দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। গত জুনে কলম্বো টেস্টে নেতৃত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্ত আবারও অধিনায়কত্বে ফিরেছেন। বাংলাদেশ আজ স্পিননির্ভর দল সাজিয়েছে, যেখানে রয়েছে দুই পেসার ও তিন স্পিনার।
উল্লেখ্য, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ। প্রথম সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছিল।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেস ও ক্রেগ ইয়ং।
স্টাফ রিপোর্টার 










