১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচটি দলের মালিকানা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস নামে পাঁচটি দল অংশ নেবে আসন্ন বিপিএলে। এই পাঁচ দল চূড়ান্ত করেছে বিসিবির গভর্নিং কাউন্সিল।
বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন্ন বিপিএল টি-টোয়েন্টি মৌসুমে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আসন্ন আসরের প্রস্তুতি পর্ব শিগগিরই শুরু হবে বলেও জানানো হয়েছে। টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেবে বিসিবি।
স্টাফ রিপোর্টার 










