০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনেক জল্পনা-কল্পনা শেষে ঘোষণা এসেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে মাত্র পাঁচটি দল অংশ নেবে। সেজন্য পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজি চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর নাভনা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত শেষ বিপিএলে সাতটি দল অংশ নিয়েছিল। বিপিএলের ইতিহাসে এবারই কোনো আসরে সবচেয়ে কম সংখ্যক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে।

দল পাঁচটি হলো ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। পাঁচ বছরের জন্য তাদের মালিকানা পাওয়া পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজি হলো— ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) ও সিলেট (ক্রিকেট উইথ সামি)।

আসন্ন বিপিএলে দল নিতে ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে তিনটি বিসিবির দেওয়া শর্ত পূরণ করতে না পারায় আগেই বাদ পড়ে গিয়েছিল। টিকে থাকা আটটি থেকে পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজিকে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:১৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫