১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্সেনালের জন্য স্ট্রাইকার কিনতে বাজেট ভাঙতে প্রস্তুত মিকেল আর্তেতা

সমাজ বার্তা ক্রীড়া ডেস্কঃ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এক তারকা স্ট্রাইকার কিনতে ক্লাবের ট্রান্সফার বাজেট ভেঙে ফেলতেও প্রস্তুত। শিরোপাহীন পাঁচ বছরের হতাশাজনক সময় পার করা আর্সেনাল এবারও ট্রফির মুখ দেখেনি। মৌসুমজুড়ে কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল জেসুসের ইনজুরি দলে বড় প্রভাব ফেলেছে। দলের প্রাণভোমরা মার্টিন ওডেগার্ডও অনেক ম্যাচে ছিলেন অনুপস্থিত।

এই পরিস্থিতিতে একটি নির্ভরযোগ্য স্ট্রাইকারের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছেন আর্তেতা। কাই হাভার্টজ প্রায় চার মাস মাঠের বাইরে থাকা সত্ত্বেও এখনো লিগে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা—মাত্র ৯টি গোল নিয়ে!

নতুন মৌসুমের জন্য অন্তত £১০০ মিলিয়ন (প্রায় ১৩২ মিলিয়ন ডলার) বাজেট রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর্তেতার তালিকায় রয়েছেন আরবি লাইপজিগের বেনজামিন সেস্কো, স্পোর্টিং লিসবনের ভিক্টর গিয়োকারেস এবং নিউক্যাসলের আলেকজান্ডার ইসাক। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অ্যাস্টন ভিলার ইংলিশ স্ট্রাইকার অলি ওয়াটকিনসকে দলে নিতে ব্যর্থ হওয়ার পর এবার আর কোনো সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে আর্তেতা বলেন, “বাজেট ব্যাপারটা অনেকটা বিয়ের মতো। বিয়ের বাজেট যেমন নির্ধারণ করলেও পরে খরচ বাড়ে, ফুটবলে তা-ই হয়। ঘর বানানোর সময় যেমন খরচ বাড়ে, খেলোয়াড় কেনার সময়ও তেমনই।”

তিনি আরও বলেন, “বাজেট থাকলেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আপনি একজন খেলোয়াড় চাইছেন, কিন্তু হঠাৎ সে ইনজুরিতে পড়ল বা অন্য কোনো পরিবর্তন এলো। তাই আমরা একাধিক পরিকল্পনা নিয়েই এগোই।”

সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, নতুন স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা (যিনি মার্চে এডুর জায়গায় দায়িত্ব নেন) ও আর্তেতার মধ্যে কোন স্ট্রাইকার আনা হবে তা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তবে আর্তেতা তা অস্বীকার করেন।

তিনি বলেন, “পাঁচ বছর ধরে এডুর সঙ্গে এমন কিছু হয়নি, আর আন্দ্রেয়ার সঙ্গেও হয়নি। আমরা একে অপরকে ভালোভাবে বোঝাতে সক্ষম। আমরা জানি আমাদের লক্ষ্য কী।”

তিনি আরও বলেন, “সব ট্রান্সফার সফল হয়নি, কিছু দারুণ হয়েছে, কিছু হয়নি। আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা সবাই মানুষ, ভবিষ্যৎ কেউই দেখতে পায় না।”

আর্সেনাল ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে ফেলেছে। রবিবার তারা এওয়ে ম্যাচে তারা মুখোমুখি হবে লীগের তলানীতে থাকা সাউদাম্পটনের সাথে ।

২২ মে ২০২৫ | সূত্র ও ছবি: এএফপি

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

আর্সেনালের জন্য স্ট্রাইকার কিনতে বাজেট ভাঙতে প্রস্তুত মিকেল আর্তেতা

আপডেট সময় : ০৬:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫