বাইট ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) জাল ভোটের অভিযোগ তুলছেন জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ।
রবিবার(৭ জানুয়ারি) ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা পরেই একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করছিলেন আওয়ামীলীগের প্রার্থীর লোকজন জাতীয় পার্টির নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি-দামকি দিচ্ছেন।
এই কারণেই ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে যার ফলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। পরবর্তীতে বিকাল ৩ টায় সুনামগঞ্জ পৌর শহরের বিহারি পয়েন্টস্থ নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিং করে অভিযোগ করেন, ‘ বিভিন্ন কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষের লোকেরা প্রিসাইটিং অফিসারের সহায়তায় জাল ভোট দিয়েছে। অন্যদিকে জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার পরেও কোনো ফল পাওয়া যায় নি বিপরীতে তিনি এখন আর আমার ফোন রিসিভ করেন নি। নির্বাচন থেকে সরে যাবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান,আমি শেষ পর্যন্ত থাকতে চাই আমার লড়াইটা চালিয়ে যেতে চাই।
বাইট/দ্বিপাল/সুনাম-২৪
স্টাফ রিপোর্টার 








