আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরবর্তীতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্টাফ রিপোর্টার 









