সুনামগঞ্জ জেলার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ভারতীয় শাড়ীসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম মো. রুকন মিয়া (২৮), তিনি সুনামগঞ্জ সদর থানাধীন ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন মধ্যবাজার চাঁদনী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ পিস ভারতীয় শাড়ীসহ মো. রুকন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।
অভিযানটি পরিচালনা করেন সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই (নিঃ) মাহমুদুল হাসানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 










