বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুকদেবপুর মিলনবাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাচনাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উসমানগনী। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন।
পথসভায় জামালগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 









