১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে

শান্তিগঞ্জ উপজেলায় নারীদের কর্মসংস্থান বৃদ্ধি ও তরুণদের প্রযুক্তি দক্ষতা উন্নয়নে নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে নারীদের সেলাই ও তরুণ—তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।

রবিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা কেন্দ্রটির উদ্বোধন করেন। তিনি জানান, কর্মসংস্থানে পিছিয়ে থাকা নারীদের সেলাই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও সরকারি সেলাই মেশিন দেওয়া হবে। একইসঙ্গে কম্পিউটার দক্ষতায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রশিক্ষণে দশটি কম্পিউটার দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকীসহ প্রশাসন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে

আপডেট সময় : ১১:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫