০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মাটিতে প্রিমিয়ার হতে যাচ্ছে এমা অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’ এবার দেশের মাটিতে প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাকার জার্মান কালচারাল সেন্টারে ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসবে এর বাংলাদেশ প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। নির্মাতা রাব্বানী জানান, আন্তর্জাতিক স্বীকৃতির পর নিজ দেশের দর্শকদের সামনে সিনেমাটি দেখানোর আনন্দই সবচেয়ে বড়।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ছবিটি এক চা-শ্রমিক পরিবারের কন্যা নিশির জীবনে পানি সংকট ও বাল্যবিবাহের চাপের বাস্তবতা ফুটিয়ে তোলে। সিলেটের চা-বাগানে শুটিং করা ‘নিশি’র চূড়ান্ত সম্পাদনা ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। ছবিতে অভিনয় করেছেন স্থানীয় চা-শ্রমিকরা।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

দেশের মাটিতে প্রিমিয়ার হতে যাচ্ছে এমা অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’

আপডেট সময় : ০৯:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫