১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সুনামগঞ্জের প্রথম নারী চিকিৎসক সালেহা খাতুন এর ১ম মৃত্যুবার্ষিকী

সমাজ বার্তা ডেস্কঃ আজ সুনামগঞ্জের প্রথম নারী চিকিৎসক ও সিলেট মাতৃমঙ্গল হাসপাতালের প্রতিষ্ঠাকালীন চিকিৎসক সালেহা খাতুন এর ১ম মৃত্যুবার্ষিকী। স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী সময়ে সিলেটে সালেহা খাতুনসহ মাত্র চার জন নারী চিকিৎসক ছিলেন।

তিনি ১৯৩৯ সালের ৬ নভেম্বর সুনামগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনে অত্যান্ত মেধাবী সালেহা খাতুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। উনার পেশাগত জীবনের অনেকটা সময় কেটেছে চট্টগ্রাম, সিলেট এবং জন্মস্থান সুনামগঞ্জে। উনার পিতা ছিলেন একজন সরকারী চাকুরীজীবী। ষাটের দশকে উনার স্বামী জনাব এ.কে. সামস সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ছিলেন। ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান ও বর্তমান এডভাইজার জনাব শাহগীর বখত সালেহা খাতুন এর ছোট ভাই। দেশ ও প্রবাসে উনার অনেক আত্মীয় স্বজন রয়েছেন।

মৃত্যুবার্ষিকিতে পরিবারের সদস্যরা উনার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

আজ সুনামগঞ্জের প্রথম নারী চিকিৎসক সালেহা খাতুন এর ১ম মৃত্যুবার্ষিকী

আপডেট সময় : ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫