১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় আইনসভার উচ্চকক্ষের সুপারিশ: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

রংপুর, ১৫ জানুয়ারি ২০২৬: রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আসন্ন গণভোটে জনগণ রায় দিলে নাগরিকদের প্রতিটি ভোটের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং সংবিধান সংশোধন ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

বুধবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, বিদ্যমান সংবিধানিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় ফ্যাসিবাদী শাসনের সুযোগ তৈরি হয়। এ কারণেই জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

সভায় বিশেষ অতিথি মনির হায়দার বলেন, জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং জনগণকে সঠিক তথ্য জানাতে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশকে কল্যাণরাষ্ট্রে রূপ দিতে গণভোটের পক্ষে সবাইকে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় আইনসভার উচ্চকক্ষের সুপারিশ: আলী রীয়াজ

আপডেট সময় : ০১:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬